×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৫-২০
  • ২৩৪৩৬৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় পাকিস্তানে এক দিনের শোক ঘোষণা করেছেন।
খবর এএফপি’র।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টকৃত এক বার্তায় শেহবাজ বলেন, ‘পাকিস্তান প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের প্রতি সম্মান এবং ভ্রাতৃপ্রতিম দেশ ইরানের প্রতি সংহতি জানানোর অংশ হিসেবে এক দিনের শোক পালন করবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে।’
তিনি আরো বলেন, ‘পাকিস্তান সরকার ও জনগণসহ আমি ইরানের এই অপূরণীয় ক্ষতির জন্য দেশটির প্রতি আমাদের গভীর শোক প্রকাশ করছি এবং সমবেদনা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘ইরানের জনগণ প্রথাগতভাবে সাহসের সাথে এই ট্র্যাজেডি কাটিয়ে উঠবে।’
এ বছরের গোড়ার দিকে পাকিস্তান ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনার পর প্রতিবেশি দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে পাকিস্তান গত এপ্রিলে রাইসিকে তিন দিনের সফরে ইসলামাবাদে আমন্ত্রণ জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat