×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৪-০৫-২১
  • ৬৫৭৭২২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে প্রথমবারের মতো গ্ল্যামার লুক নিয়ে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। সোমবার প্রথমবারের মতো কান উত্সবের লাল গালিচায় হাঁটলেন এ অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জ্যাকলিন ফার্নান্ডেজ তার ‘ইমি ইমি’ গানের জনপ্রিয়তার পর এবার কান উৎসবে সকলের নজর কাড়লেন। এসময় তিনি একটি বিএমডব্লিউ গাড়িকে প্রমোট করেছেন। এদিন মিকেল ডি কউচারের ডিজাইনে ঝলমলে রোজ গোল্ড রঙের কাস্টম গাউনে যেন সহজেই স্পটলাইট কেড়ে নিয়েছেন জ্যাকলিন। 
কানে যাওয়ার আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন যে, তিনি ঠিক কতটা এক্সাইটেড। জ্যাকলিন বলেন যে, এত মর্যাদাপূর্ণ একটি রেড কার্পেটে হাঁটতে পারা ভাগ্যের বিষয় তার কাছে। এদিন তিনি আরও বলেন, ‘দারুণ লাগছে, এবং মর্যাদাপূর্ণ রেড কার্পেটে হাঁটা একটি সম্মানের বিষয় যেখানে অনেক কিংবদন্তি ইতিমধ্যেই হেঁটেছেন’।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে জ্যাকলিনের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘তাকে দেখতে খুব সুন্দর ও ক্লাসি লাগছে’-‘হট জ্যাকি’। একজন মন্তব্য করেছেন, ‘ওহ বাহ গর্জিয়াস’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat