×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-২১
  • ২৩৫০৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ জেলায়   বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাম্বলীরা। 
গৌতম বুদ্ধের জন্মতিথি ও বুদ্ধত্ব ও নির্বাণ লাভ উপলক্ষে মঙ্গলবার সকালে পার্বত্য ভিক্ষু সংঘের উদ্যোগে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন- সংরক্ষিত আসনের মহিলা সাংসদ জ্বরতি তঞ্চঙ্গ্যা। এ সময় জেলা আওয়ামী লীগ সদস্য উদয়ন বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি মৈত্রী বিহারে গিয়ে শেষ হয়।
এ ছাড়া বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটির বৌদ্ধ বিহারগুলোতে দিনব্যাপী ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরমধ্যে শহরের রাজবন, মৈত্রী বিহার, আনন্দ বিহারসহ বুদ্ধ বিহারগুলোতে গৌতম বুদ্ধের মূর্তি স্নান, শহরে বৌদ্ধ ধাতু প্রদর্শন, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্ট পরিস্কার দান, ধর্মীয় আলোচনা সভাসহ দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বিকেলে বিভিন্ন বিহারে ধমীয় আচার-অনুষ্ঠান হবে। এছাড়া আগামীকাল দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় ফানুষ উড়ানোর মধ্যদিয়ে উদযাপন সমাপ্ত হবে। 
এছাড়া জেলার উপজেলাগুলোতেও বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বৌদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। এসব ধর্মীয় অনুষ্ঠানে দেশের সব অশুভ শক্তিকে দূর করে শান্তি ও মঙ্গল কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat