×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-২২
  • ৫৬৫৮৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার দর্শন বাস্তবায়নের লক্ষ্যে স্বনির্ভর অর্থনীতির দেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন।
আজ রাজধানীর বাংলামোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে সংসদ সদস্যসহ অন্যান্য অংশীজনের বাজেট বিশ্লেষণ সহযোগিতার জন্য ‘আমাদের সংসদ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ সানজিদা খানম, বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ ও রাশেদ খান মেনন অংশগ্রহণ করেন।
ডেপুটি  স্পিকার বলেন, বর্তমান সরকার উৎপাদন বাড়াতে প্রতি ইঞ্চি জমিকে কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের বাজেট কিভাবে আরো কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে গবেষণা করতে হবে। বাজেটকে অংশগ্রহণমূলক করার কাজে নাগরিক সমাজকেই জোরালো ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, প্রত্যেক অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়নের প্রতিটি ধাপ কতটা দক্ষ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা হলো তার ওপর জনগণের জীবন মান ও তাদের অর্থনৈতিক বিকাশ করে। তাই জাতীয় বাজেট প্রক্রিয়ায় জনপ্রতিনিধিসহ সকল পর্যায়ের নাগরিকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা একান্ত জরুরি।
উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির হেড অফ প্রোগ্রামস শাহীন উল আলমের সঞ্চালনায় আব্দুল্লাহ নাদভী নিবন্ধ উপস্থাপন করেন। এছাড়া  ব্যাংক এশিয়া ও উন্নয়ন সম্বয়ের কর্মকর্তাগণ, অর্থনীতিবিদ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat