×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৫-২২
  • ২৩৪৩৯৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ স্কুলছাত্র নিহত হয়েছে। জেলার সিরাজদিখান উপজেলার ছাতিয়ানতলী বাসস্ট্যা-র কাছে বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগালে শিক্ষার্থী নিহতের ঘটনাটি ঘটে। 
দুর্ঘটনার পরপরই মুমূর্ষু অবস্থায় বাইক চালক মোহাম্মদ তুহিন (১৭) ও সহপাঠী আরোহী মাহবুব আলম নয়নকে (১৬) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা দুজনই স্থানীয় দুটি বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র। 
নিহত নয়নের নানা মো. শাহ আলম ফকির বলেন, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। একপর্যায়ে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে খুব জোরে ধাক্কা লাগালে মাথায় আঘাত পান তারা। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat