×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৯
  • ৩৫৪৩৮৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের প্রতিনিধি দল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম ত্বরান্বিত করতে গেছেন। আজ বুধবার দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল দক্ষিণাঞ্চল সফর করছেন। তারা পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, খুলনা, সাতক্ষীরা সহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন। 
প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু ও আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল প্রমুখ।
পরিদর্শনকালে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুষজনের খোঁজখবর সবসময় রাখছেন। আগামীকাল প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আসবেন। শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সরকারও মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ঘূর্ণিঝড়ে পটুয়াখালী, পিরোজপুর সহ দক্ষিণাঞ্চলের অনেকগুলো জেলা শহরেও পানি উঠেছিলো। অবশ্য তা পরদিন নেমে গিয়েছে। তবে উপকূলবর্তী অনেক এলাকায় এখনো পানি আছে। 
তিনি বলেন, অনেকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, মাছের ঘের ক্ষতিগ্রস্থ হয়েছে, অনেক জায়গায় জনজীবন এখনো বিপর্যস্ত। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে মানুষের খোঁজখবর নিচ্ছি, সর্বতোভাবে পাশে দাঁড়াচ্ছি। আওয়ামী লীগ জনমানুষের দল। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat