×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৬
  • ৪৩৪৫৯৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিনকে সবসময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকতে দেখা যায়। নিজের ভালো লাগা-মন্দ লাগার কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবার নিজের ভিন্ন ক্যারিয়ার গড়ার চিন্তাভাবনার কথা জানালেন এ অভিনেত্রী।বুধবার (৫ জুন) রাতে নিজের ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন ফারিয়া।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার খুব ব্র্যান্ড প্রোমোটার হওয়ার ইচ্ছা হয়েছে। এই প্রফেশনটা খুব লোভনীয় মনে হয়। বাসায় বসে টাকা আয়, কী মজা! হ্যাঁ, কষ্টও আছে, যারা একদিনে অনেকগুলো লাইভ করেন, তাদের কষ্টও হয়।
কিন্তু চিন্তা করে দেখলাম, বাচ্চাকাচ্চা যদি পালা লাগে, বাসায় রেখে কীভাবে শুটিং করব? বাচ্চাও মাকে ছাড়া কীভাবে থাকবে? বেকারও বসে থাকতে ইচ্ছা করবে না। অনেক দিন বেকার থেকে বুঝলাম, আয় না করলে অসহ্য লাগে।
তাই কয়েক দিন ব্র্যান্ড প্রোমোশন করে দেখি, পারি কি না, পারলে তো এটাই করব ঠিক করেছি। আর না পারলে তো শেষে গোল্লা, টাটা বাই বাই!’
২০০৭ সালে এক সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া। ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন সেসময়। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat