×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৬
  • ৬৫৫৭০৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়নে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।
কর্মশালায় আর্থ-সামাজিক স্কীম ও বাস্তবায়ন পদ্ধতি, ঋণ কার্যক্রম বাস্তবায়নে গ্রাম কমিটির দায়িত্ব ও কর্তব্য, খেলাপী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা, কর্মদল ও গ্রাম কমিটি গঠন, দলের সদস্যদের দায়িত্ব, কর্তব্য, দলীয় সঞ্চয় ও ঋণের কিস্তি ব্যবস্থাপনা বিষয়ে সেশন পরিচালিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তানভীর বুলবুল খান জানান, দারিদ্র বিমোচনের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর নাটোর সদর উপজেলায় ছয়টি কর্মসূচির মাধ্যমে মোট চার কোটি ৫৫ লাখ টাকার ক্ষুদ্রঋণ বিতরণ করেছে। দুই থেকে ২০ জনের দল গঠনের মাধ্যমে উপজেলার এক হাজার ৪৬৫ জন উপকারভোগীর মাঝে বিতরণকৃত ঋণের সার্ভিস চার্জ মাত্র পাঁচ শতাংশ।
কর্মশালায় সমাজসেবা অধিদপ্তরের ঋণ সুপারভাইজার, গ্রাম কমিটির সভাপতি, সমাজকর্মী, কারিগরি প্রশিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat