×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৭
  • ৬৫৪২৬১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে চার দিনের সফরে রোববার তার নিজ শহর পাবনা যাবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন আজ  বলেন, রাষ্ট্রপতি চার দিনের সফরে রোববার দুপুরে পাবনার উদ্দেশে রওনা হবেন। তিনি শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন পেশাজীবী সংস্থার সঙ্গে মতবিনিময় সভা করবেন।
 পাবনা প্রতিনিধি আরও জানান, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আগমনকে কেন্দ্র করে পাবনা শহর ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
জেলা প্রশাসন এ উপলক্ষে কঠোর নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি নিয়েছে। রাষ্ট্রপতিকে তার পৈতৃক বাড়িতে অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
আগামী ১২ জুন রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat