×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৭
  • ৬৫৬৭২৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৬ দফা দিবস। দিবসটি উপলক্ষে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে বিন¤্র শ্রদ্ধা জানিয়েছে জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন গুলো।  
শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও  সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুরুতেই  শ্রদ্ধা জানান দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকারের নেতৃত্বে সদর উপজেলা আওয়ামী লীগ এবং পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু ও সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামীর নেতৃত্বে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
দুপুর ২ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, এডভোকেট আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিকেল সাড়ে ৪টায় শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নেয় পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর আগে শহরের বাসুনিয়াপট্টিস্থ জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat