×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৮
  • ৫৬৫৫০১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পরিমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউটের (বিনা) নবনিযুক্ত মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
আজ শনিবার বিকেলে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির স্মৃতির প্রতি সম্মান জানান তিনি।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি। প্রার্থনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য সাফল্য ও দীর্ঘায়ূ কামনায়।
পরে সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শণ বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ড. মো. আবুল কালাম আজাদ। বাংলাদেশ পরিমানু কৃষি গবেষণা ইনিস্টিটিউটের পরিচালক, কৃষি বিজ্ঞানী, বিভিন্ন পর্যায়ের বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা’র গোপালগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. কামরুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা রবিউল ইসলাম আকন্দ, সৌরভ অধিকারী ও ফার্ম ম্যানেজার আলমগীর এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat