×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৬-১১
  • ৩৪৫৩৪৭১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে  ভারতের সঙ্গে ৮ দিন আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
সোমবার রাতে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পুনরায় আগামী  ২২ জুন শনিবার থেকে হিলি স্থলবন্দরে দিয়ে পুরোদমে আমদানি- রপ্তানি কার্যক্রম  স্বাভাবিক হবে।
হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, কোরবানির ঈদ উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। উভয় দেশের যাত্রী পারাপারে কোন বিঘ্ন ঘটবে না। এমনকি পবিত্র ঈদুল আযহার দিনেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
হিলি স্থলবন্দর সিএন্ড এফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৮ দিনের বন্ধ ঘোষণা উভয় দেশের আমদানি-রপ্তানি কারক এ্যাসোসিয়েশন এবং সি এন্ড এফ এসোসিয়েশনের নেতৃবৃন্দর যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নিয়ে কার্যকর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat