×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ২৩৪৪৫৮১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলার সদরে আজ মাশরুম চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলায় কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রূপম, মাশরুম চাষী রবিউল ইসলাম প্রমুখ। 
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সদর ও সৈয়দপুর উপজেলায় উদ্যোক্তা তৈরীর মাধ্যমে মাশরুম চাষের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সদর উপজেলায় রবিউল ইসলাম ও জাকির হোসেন নামে দুইজন উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়ে উৎপাদন কার্যক্রম শুরু করেছেন। এজন্য কৃষি বিভাগের উদ্যোগে তাদের ঘর তৈরি করে দেয়া হয়েছে। 
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সাইফুল ইসলাম জানান, ‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ’ প্রকল্পের আওতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাশরুম চাষাবাদ করে কৃষকরা লাভবান হতে পারেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat