×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৩
  • ৬৭৫৬৯৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, উন্নয়নের গতির সাথে পরিবেশ তথা বায়ুদূষণ রোধ জরুরি। এ সংক্রান্ত আইনের যথাযথ ব্যবহার ও বাস্তবায়ন খুবই জরুরি। 
তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে বায়ুদূষণ রোধ করতে না পারলে সবাই ভুক্তভোগী হবো। এজন্য সচেতনতা গড়ে তুলতে হবে। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হলে বায়ুদূষণ রোধে আমরা অনেকটাই এগিয়ে যাবো।
আজ ঢাকায় হোটেল সোনারগাঁও-এ গ্র্যান্ড বলরুমে ‘বায়ুদূষণ নিয়ন্ত্রণে বহু অংশীজনের পরামর্শ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। 
মন্ত্রী বলেন, বায়ুদূষণ শুধু আমাদের নিজস্ব ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। কারণ সারাবিশ্বের ব্যপক যুদ্ধাবস্থা প্রতিনিয়ত বায়ুদূষণ  ঘটাচ্ছে, যা বিভিন্নভাবে আমাদের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তারপরও আমাদের অভ্যন্তরীণ দূষণের হার বেশি। এ ব্যাপারে দ্বিমত পোষণ করার সুযোগ নেই। ঘনবসতিপূর্ণ আমাদের দেশের অর্থনীতিকে উন্নয়নের মূলস্রোত ধারায় নিয়ে আসতে আমাদের শিল্পায়ন করতে হয়েছে, গড়ে তোলা হয়েছে শিল্পকারখানা। উন্নয়নের এ গতি থামিয়ে রাখারও সুযোগ নেই। 
মন্ত্রী আরো বলেন, শিল্পোন্নত দেশগুলো কোনোরকম জবাবদিহিতা ছাড়াই অতিমাত্রায় শিল্পায়ন করে বৈশ্বিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে তারা উপলব্ধি করছে তাদের শিল্পায়নের ফলে পরিবেশের ওপর যে নেতিবাচক প্রভাব পড়েছে তা মোকাবিলা করতে হবে।
পরিশেষে বায়ুদূষণ নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের পাশাপাশি উপস্থিত সুধীবৃন্দের প্রতি ব্যক্তিগত পর্যায়ের উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান মন্ত্রী।
স্থানীয় সরকার বিভাগের ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ্ প্রিভেন্টিভ সার্ভিসেস্ (আইইউপিএইচপিএস) প্রজেক্টের আয়োজনে উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র মো. রেজাউল করিম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, গাজীপুর সিটি করপোরেশন মেয়র জায়েদা খাতুন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat