×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৪
  • ৩৫৩৩৪৭৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় পরিবার পরিজন নিয়ে বাড়ি ফিরছে ঈদে ঘরমুখো মানুষ। তাই সকাল থেকেই দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশ দ্বার মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজাকে কেন্দ্র করে ঈদমুখো মানুষের ঢল নেমেছে।  
সড়ক ও রেল উভয় পথে পদ্মা সেতু দিয়ে বাড়ি ফিরছে কর্মজীবী মানুষ। যানবাহনের লাইন মাওয়া টোল প্লাজা থেকে ৩ কিলোমিটার দূরে শ্রীনগর ছাড়িয়ে গেছে। সেতুর টোল প্লাজার মোটরসাইকেল বুথ ছাড়াও ৭ টি বুথে টোল নিয়েও কুলিয়ে উঠতে পারছে না। ভোর থেকেই সারি সারি যান বাহনের লাইন দীর্ঘ হয়। চাপ বেড়ে যান বাহনের লাইন লৌহজং উপজেলার মাওয়া টোল প্লাজা থেকে ৩ কিলোমিটারেরও বেশি দীর্ঘ শ্রীনগর উপজেলার কামারখোলা ছাড়িয়ে যায়। সেতুর টোল প্লাজার মোটরসাইকেল বুথ ছাড়াও ৭ টি বুথে টোল নিয়েও হিমশিম খেতে হয়। সকালে বেশি চাপের কারণে মোটরসাইকেলের বুথ বাড়িয়ে দুটি করা হয়। তবে বেলা বাড়ার পর অন্য যান সামাল দিতে বাইকে বুথ আবার একটিতেই নামিয়ে আনা হয়। বাড়তি চাপে কিছু ঝক্কি ঝামেলা থাকলেও অন্য যে কোন বছরের চেয়ে এবার ঈদে ঘরমুখো মানুষ সাচ্ছন্দ্য বাড়ি ফিরছে।  তাই খুশি তারা।
তবে চলন্ত গাড়িতে টোল আদায়ে ১১ মাস আগে পরীক্ষামূলক শুরু হওয়া ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম-ইটিসি এখনো পুরোপুরি চালু করা যায়নি। তাই এর সুফল মিলছে না। কর্তৃপক্ষ বলেছে ঈদে ঘর মুখো মানুষকে নির্বিঘেœ যাতায়াত সব চেষ্টা চলছে। তবে ঈদের আগের ছুটির একযোগে বেশি যানবাহনে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
গত বছরের ২০ এপ্রিল থেকে পদ্মা সেতুতে দ্বিতীয় দফায় বাইক চলাচল শুরু হয়। এর আগে ২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতু খুলে দেয়া হলে বাইক দুর্ঘটনায় দুই যুবক নিহত হলে কর্তৃপক্ষ বাইক চলাচল নিষিদ্ধ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat