×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৬-২০
  • ৩৪৫০৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমেরিকান বাহিনী ইয়েমেনে হুথি বিদ্রোহীদের দুটি স্থাপনা ধ্বংস করেছে। সাম্প্রতিক দিনগুলিতে গ্রুপটির ধারাবাহিক জাহাজ হামলার পর মার্কিন সেনাবাহিনী বুধবার এ কথা জানায়। হুথিরা গাজা উপত্যকায় ইসরাইল-হামাস যুদ্ধের সময় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের  জন্য ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে আসছে। খবর এএফপি’র।
ইরান-সমর্থিত বিদ্রোহীদের হামলা চালানোর ক্ষমতা হ্রাস করার লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইয়েমেনে হামলা চালিয়েছে। জাহাজে ছোড়া ড্রোন ও  ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক সামরিক প্রচেষ্টাও রয়েছে।
সামরিক কমান্ড এক্স-এ এক বিবৃতিতে বলেছে, “ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় ইউএসসেন্টকম বাহিনী সফলভাবে একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং একটি কমান্ড ও কন্ট্রোল  নোড ধ্বংস করেছে।” এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সেন্টকম বাহিনী লোহিত সাগরে দুটি ইরান-সমর্থিত হুথিদের মনুষ্যবিহীন সারফেস  ভেসেল (ইউএসভি) ধ্বংস করেছে। মঙ্গলবার  রাতে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, গত সপ্তাহে হুথি হামলার পর পরিত্যক্ত  হয়ে পড়ে থাকা বণিক জাহাজ এমভি টিউটর, ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
লাইবেরিয়ান-পতাকাযুক্ত, গ্রীক-মালিকানাধীন ও পরিচালিত বাল্ক ক্যারিয়ারটি ১২ জুন একটি রিমোট-কন্ট্রোলড সমুদ্র ড্রোন ও একটি বায়বীয় প্রজেক্টাইল দ্বারা আঘাত করা হলে, এতে একজন ফিলিপিনো ক্রু সদস্য নিহত হয়। ২০১৪ সালে সানা থেকে সরকারকে উৎখাত করার পর, সৌদি নেতৃত্বাধীন  জোটের সাথে যুদ্ধরত হুথিরা নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে শিপিং জাহাজে  ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat