×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৬-২১
  • ৫৪৩৮৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার অন্যতম নদী তিস্তার পানির উচ্চতা বেড়েছে। 
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্র জানায়, এ সময়ে নদীর পানির উচ্চতা ৩৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং আজ সকালে কাউনিয়া পয়েন্টে নদী বিপদসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 
নদীর পানি জেলার সুন্দরগঞ্জ পয়েন্টে বিপদসীমা স্পর্শ করছে। উপজেলার নদী অববাহিকা এলাকা প্লাবিত হয়েছে। এতে পাট ও গ্রীষ্মকালীন সবজিসহ স্থায়ী ফসলের জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। নদীর ডান ও বাম তীরসহ বিভিন্ন স্থানে ভাঙনে তীরের বাসিন্দাদের উদ্বিগ্ন করে তুলেছে। 
সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম জানা, তার অন্তত ৩ বিঘা ফসলি জমি ইতোমধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে। 
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জু মিয়া বলেন, ভাঙন কবলিত অনেক মানুষ তাদের বসতভিটা ছেড়ে পার্শ্ববর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও অন্যান্য নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডল জানান, উপজেলার তারাপুর, বেলকা, চন্ডিপুর, হরিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হওয়ায় একগ্রাম থেকে অন্যগ্রামে যোগাযোগের একমাত্র মাধ্যম এখন নৌকা। 
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পাঠানো তথ্যে জানা গেছে, বন্যায় ইউনিয়নের ১ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। 
বন্যায় ক্ষয়ক্ষতির লিখিত তালিকা এখন পর্যন্ত ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে পাওয়া যায়নি, তাদের কাছ থেকে তালিকা পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ইউএনও তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বন্যা দুর্গতদের দুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসন বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
এ সময় জেলার অন্যান্য প্রধান নদ-নদীর পানির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে বলে সূত্র জানায়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat