×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৩
  • ৪৩৪৫৯৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় রাঙ্গামাটি পৌরসভা ময়দানে জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জ্বরতি তঞ্চঙ্গ্যা, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি হাবিবুর রহমান, চিংকিউ রোয়াজা, সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, সদর থানা আওয়ামীলীগের সভাপতি দীপক চাকমা, পৌর আওয়ামীলীগ  সাধারণ সম্পাদক মনছুর আলী প্রমুখ। সভায় ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ ১মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পৌরসভা পর্যন্ত একটি বর্ণাঢ্য রর্‌্যালী বের করা হয়।
আলোচনা সভা শেষে জেলা উপজেলার ৮জন প্রবীণ আওয়ামীলীগ নেতাকে সংবর্ধনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat