×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৪
  • ৩৪৫৪৯১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ৪ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী ‘প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী বাংলাদেশ ২০২৪’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস আয়োজিত এই প্রদর্শনী ঢাকার কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল-২ পুস্পগুচ্ছে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। এই প্রদর্শনীতে প্রবেশের জন্য কোন টিকিট লাগবে না।
আজ সোমবার বসুন্ধরা সিটির বাজুস কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাজুস সহ-সভাপতি সমিত ঘোষ অপু এ সব তথ্য তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে বাজুস সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়, বাজুসের মুখপাত্র ও সাবেক সভাপতি এবং বাজুসের কার্যনির্বাহী সদস্য ডা. দিলীপ কুমার রায় সহ-সভাপতি সমিত ঘোষ অপু, বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল, কেএনসি সার্ভিসেসের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রান্তি নাগভেকারসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
জুয়েলারি শিল্পের উন্নয়ন ও নতুন নতুন শিল্প কারখানা স্থাপনে বিনিয়োগকারীদের উৎসাহিত করার জন্য এই আয়োজন জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রদর্শনীর প্রতিপাদ্য বিষয় ‘গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া’। এ প্রদর্শনীতে অংশ নিচ্ছে ভারত, ইতালি, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জার্মানী, চীন ও থাইল্যান্ড সহ বিশ্বের প্রায় ১০টি দেশের ৩০টি প্রতিষ্ঠান।
এই প্রদর্শনীর ফলে বিশে^র আধুনিক মেশিনারিজের সাথে এই খাতের ব্যবসায়ীদের পরিচিতি ঘটবে। যার ফলে বিশে^র সাথে তাল মিলিয়ে আধুনিক জুয়েলারী শিল্প কারখানা স্থাপনের সুযোগ সৃষ্টি হবে। নতুন নতুন শিল্প কারখানা স্থাপিত হলে জুয়েলারী শিল্পের বিকাশ ও রপ্তানির দুয়ার উন্মোচিত হবে। আমাদের দেশের কারিগর বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক ডিজাইনের গহনা তৈরী করতে সক্ষম হবে।
এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে ভারতের ৬টি প্রতিষ্ঠান- তিষা সিএনসি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, নিও ইন্সট্রুমেন্ট, সোলাংকি মেশিনারিজ ওয়ার্কস, ইরা কর্পোরেশন, কোয়ান্টাম ইকুইপমেন্ট, এ্যাকযেট সলিউশন, ইতালির ৩টি প্রতিষ্ঠান জেটিই, ফাষ্টি ও ওমপার, তুরস্কের ৩টি প্রতিষ্ঠান ওটেক, অরটেক ও গুভেনিস জুয়েলারি মোল্ড এন্ড মেশিন। জার্মানীর ফিশার, চীনের ডু ইট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ৫টি প্রতিষ্ঠান ড্রিমস ইন্সট্রুমেন্ট টেকনোলজী, বাংলাদেশ সাইন্টিফিক ইন্সট্রুমেন্ট কোম্পানী, এক্সপার্ট ইন্সট্রুমেন্ট, ট্র্যাস্ট, র‌্যার্টস বিডি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat