×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৫
  • ৪৩৫৪৮৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ২৯টি বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় ৪২৬ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে। 
আজ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বেঞ্চ বিতরণ করেন। 
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, উপজেলা প্রকৌশলী মো. শফিউল আজম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবদুলাল বসু পল্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমনি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিদ্দিক নুর আলম, ইউপি চেয়ারম্যান তুষার মধু উপস্থিত ছিলেন। 
উপজেলা চেয়ারম্যান বলেন, উপজেলার শিক্ষার মানউন্নয়নের জন্য ২৯টি বিদ্যালয়ে ৪২৬ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে। আগামীতে এ উপজেলার শিক্ষার মানউন্নয়নে আরো নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে। 
এদিকে উপজেলার কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া আমার বাড়ি আমার খামার সমবায় সমিতি লিমিটেডের  উপকারভোগীদের মধ্যে পাঁচটি করে নারিকেলের চারা, সবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চারা, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করেন। এ সময় কৃষি অফিসার দোলন চন্দ্র রায়সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat