×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৬
  • ৪৩৪৫৯২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেতা অর্জুন কাপুরের জন্মদিন আজ বুধবার। গতকাল মঙ্গলবার রাত থেকেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে তাই নিজ বাড়িতে জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন অর্জুন। তাকে শুভকামনা জানাতে সে পার্টিতে অনেক তারকা হাজির হলেও যাননি মালাইকা অরোরা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অর্জুনের জন্মদিনের পার্টিতে বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, আদিত্য রায় কাপুর এবং মাহিপ কাপুর-সহ বেশ কয়েকজনকে দেখা গেলেও অর্জুনের কথিত প্রাক্তন মালাইকা অরোরা ছিলেননা। এমনকি, জানা যায় এখনও পযন্ত অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছাও জানাননি মালাইকা । 
এদিকে বেশ কিছুদিন ধরেই তাদের ব্রেকআপের গুঞ্জন চলছে এবং অর্জুনের জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতি তা আরও বাড়িয়ে দিয়েছে।
মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর, যারা বহু বছর ধরে সম্পর্কে ছিলেন, তারা আলাদা হয়েছেন বলেই জানা গিয়েছে। সম্প্রতি পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়, তাদের ‘সম্পর্ক শেষ হয়ে’ গিয়েছে। এবং তারা ‘সম্মানজনকভাবে’ আলাদা হয়েছেন।যদিও এরপরের আরেকটি এক সাক্ষাৎকারে তাদের বিচ্ছেদের খবরকে গুঞ্জন বলেই উড়িয়েছিলেন মালাইকা। 
অর্জুনকে সর্বশেষ ভূমি পেডনেকারের পাশাপাশি দ্য লেডি কিলারে দেখা গিয়েছিল। অজয় দেবগন, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, কারিনা কাপুর অভিনীত ‘সিংঘম এগেইন’ সিনেমাতেও থাকছেন তিনি। খুব সম্ভবত এই সিনেমায় তাকে ভিলেনের রোলে দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat