×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৭-১০
  • ২৩৪৫৩৪৭০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আদালতের নির্দেশনা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বুধবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ‘ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক সংবাদচিত্র পরিদর্শনের পর আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এ আহবান জানান ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী। সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপি। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।
আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহবান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের ব্যাপারে কঠোর হবে না আইন-শৃঙ্খলাবাহিনী। তবে রাস্তায় বসে পড়লে দুর্ভোগ হবে সবার। পুলিশ আপনাদের বন্ধু।’
প্রশ্ন ফাঁসকারীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ নিয়ে আগেও আইন-শৃঙ্খলাবাহিনী কঠোর ছিল। আগামীতেও থাকবে।
অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসূফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, ঢাকা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরমান হোসেন অপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম, উপ-দপ্তর সম্পাদক নাহিদুল আলম নাদিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat