×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ১৯৭০-০১-০১
  • ১৯৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গণপিটুনি দেওয়ার জন্য ‘জয় শ্রীরাম’ স্লোগানকে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি জানান, ‘জয় শ্রীরাম’ স্লোগান কোনোভাবেই বাঙালি সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত নয়।

গতকাল শুক্রবার ভারতের দক্ষিণ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন অমর্ত্য সেন।

এ সময় অমর্ত্য সেন বলেন, ‘আমার মনে হয়, জয় শ্রীরাম স্লোগানকে ব্যবহার করা হচ্ছে গণপিটুনি দেওয়ার জন্য। এই জয় শ্রীরাম স্লোগানকে হাতিয়ার করে কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সর্বসাধারণকে হেনস্থা করছে।’

নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জানান, সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ‘জয় শ্রীরাম’ স্লোগানের জনপ্রিয়তা। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরোধিতায় ব্যবহার হচ্ছে এই ‘জয় শ্রীরাম’ স্লোগান। এজন্য আশঙ্কা প্রকাশ করেন অমর্ত্য সেন। তিনি বলেন, ‘বাঙালির সঙ্গে মা দুর্গা অঙ্গাঙ্গীভাবে জড়িত হলেও জয় শ্রীরাম কোনোভাবেই নয়।’ ‘জয় শ্রীরাম’ স্লোগান বাঙালির সঙ্গে মানানসই নয় বলেও মন্তব্য করেন অমর্ত্য সেন।

অমর্ত্য সেন আরো বলেন, ‘ইদানীং পশ্চিমবঙ্গে রাম নবমী উদযাপনের চল বেড়েছে। আগে কখনো এই প্রবণতা শুনিনি।’

ভারতের কেন্দ্রীয় মোদি সরকারের সঙ্গে বরাবরই শীতল একটা মতবিরোধের সম্পর্ক রয়েছে অমর্ত্য সেনের। কেন্দ্রীয় সরকারের সমালোচনার কোনো সুযোগ ছাড়েন না তিনি। ফলে পাল্টা আক্রমণের মুখেও পড়তে হয়েছে অমর্ত্য সেনকে। তবে তাতে কান না দিয়ে নিজের কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat