×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ৫৬৫৯৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
’বৃক্ষ দিয়ে সাজাই দেশ, ’সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন- জেলা প্রশাসক আরিফুজ্জামান।
এর আগে মেলা উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা স্থলে গিয়ে শেষ  হয়। জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ ভোলা যৌথভাবে এই মেলার আয়োজন করে।
উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জহিরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন টুলু, জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর, সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামান।
এ সময় বক্তারা বলেন, গাছ মানুষের পরম বন্ধু। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বৃক্ষ আমাদের রক্ষা করে। সাম্প্রতিক সময় দেশে প্রচুর গরম অনুভূত হচ্ছে। তাই এই উষ্ণতা কমাতে আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। নিরৎসাহিত করতে হবে বৃক্ষ নিধনকে।
পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন অতিথিরা। মেলায় প্রায় ৭০ প্রজাতির বৃক্ষসহ মোট ২২টি স্টল অংশগ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat