×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-১২
  • ৪৩৪৫৯০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন।  আজ শুক্রবার সকাল সাড়ে সাতটায় এবং বেলা সাড়ে ১১ টায় এ দু’টি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের শুকুর শেখের ছেলে মোহাম্মদ সিদ্দিক শেখ (৫০), যশোরের কেশবপুর উপজেলার বগা গ্রামের বাবু সর্দারের ছেলে তারেক সর্দার (৩৫) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাবাড়ি গ্রামের ছবেদ আলীর ছেলে সবুজ হোসেন (৪২)।  
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর নামক স্থানে যশোরগামী একটি ট্রাক সড়কের পাশে চার পথচারিকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়।এতে দক্ষিণ শ্রীরামপুর গ্রামের শুকুর শেখের ছেলে মোহাম্মদ সিদ্দিক শেখ ঘটনাস্থলেই নিহত হন।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস ট্রাক চাপায় একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহত তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস আরও জানান, শুক্রবার বেলা সাড়ে ১১ টায় যশোর-নড়াইল সড়কের করিমপুর নামক স্থানে দু’টি পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে একটির আরোহী সবুজ হোসেন নামের একব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। অপর পিকআপের আরোহী গুরুতর আহত তারেক সর্দারকে নড়াইল সদর হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতদের যশোর ২৫০-শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat