×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৫
  • ২৩৪৩৪৬৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বন্দুকধারীর গুলিতে নিহত ব্যাক্তির নাম কোরি কম্পেরেটোর। তিনি ছিলেন (৫০) একজন অগ্নিনির্বাপক এবং দুই কন্যার পিতা। তিনি তার পরিবারকে গুলির হাত থেকে রক্ষা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার নাম ছিল কোরে কম্পারেটর।
শনিবার (১৩ জুলাই) পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্পকে হত্যার চেষ্টার পর তার মেয়ে অ্যালিসন ফেসবুক পোস্টে বলেছেন, কম্পেরেটর ‘একজন বাস্তব জীবনের ‘সুপারহিরো’ ছিলেন।
অ্যালিসন বলেছেন, ‘তিনি আমার মা এবং আমাকে মাটিতে ছুঁড়ে ফেলেছিলেন (এবং) আমাদের দিকে আসা বুলেট থেকে আমাদেরকে রক্ষা করতে নিজেকে মানবঢাল হিসিবে ব্যাবহার করেছিলেন।’
তিনি তার বাবাকে ‘এক জন সেরা বাবা’ হিসেবে বর্ণনা করেছেন। যিনি সর্বদা যে কাউকে সাহায্য করতে প্রস্তুত তাকে দ্রুত বন্ধু হিসাবে মেনে নিতেন।’
কম্পেরেটোরের এক বোন রোববার ফেসবুকে একটি পোস্টে বলেছেন, ‘আমার ভাইয়ের জীবন ফিরিয়ে দিন।’
‘যে বন্দুকধারী একজন মানুষের জীবন কেড়ে নিয়েছে তার প্রতি ঘৃনা প্রকাশ করছি, কারণ ‘আমরা আমাদের ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসতাম।’
পিটসবার্গ পোস্ট-গেজেটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কম্পেরেটর পূর্বে বাফেলো শহরতলীর ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পেনসিলভানিয়ার গভর্নর কম্পেরেটরকে একজন বীর হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন তিনি তার সম্মানে রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত রেখেছেন।
গভর্নর জোশ শাপিরো সাংবাদিকদের বলেন, ‘গত রাতে আমরা একজন পেনসিলভানিয়ানকে হারিয়েছি।’
তিনি বলেন, কম্পেরেটর একজন গির্জাগামী অগ্নিনির্বাপক কর্মী যিনি ‘তার সম্প্রদায় এবং বিশেষকরে তার পরিবারকে ভালোবাসতেন।’
শাপিরো আরো বলেছেন, ‘কোরি সাবেক প্রেসিডেন্টের একজন কট্রর সমর্থক ছিলেন।’
বন্দুকধারী (২০) থমাস ম্যাথিউ ক্রুকস হিসাবে চিহ্নিত। তার বাসা বেথেল পার্কের কাছাকাছি। একজন সিক্রেট সার্ভিস স্নাইপারের গুলিতে নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat