×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৬
  • ৪৩৪৫৭১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তারকারা হাসতে হাসতে কখন ক্লান্ত হয়ে পড়েন বোঝা যায়। না। একটা সময় পর্যন্ত তারকাদের ক্লান্তি মিডিয়ার সামনে প্রকাশ করা ছিল প্রায় নিষিদ্ধ। কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক। সমাজিকমাধ্যমগুলো সক্রিয় হয়ে সেই বিভেদ অনেকখানি ঘুচিয়ে দিয়েছে।
তারকারা নিজের মনের কথা এখন প্রকাশ করেন অবলীলায়। প্রিয়াঙ্কা চোপড়া সমাজিকমাধ্যমে জানালেন তার ক্লান্তির কথা। বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও আপলোড করেন। একেবারে মেকাপ ছাড়া মুখ, অগোছালো চুল, ঘুম ঘুম চোখ। প্রিয়াঙ্কা যে ক্লান্ত তা বোঝা যাচ্ছে স্পষ্ট। কপালের ওপর হাত রেখে চোখ বন্ধ করে যেন তিনি তার ক্লান্তির আভাস দিলেন।
প্রিয়াঙ্কা গাড়ি চড়ে যাচ্ছিলেন কোথাও সেখান থেকে ভিডিওটি আপলোড করেন, ওপরে 'হ্যাশট্যাগ' দিয়ে তিনি লিখেছেন, 'অনুপ্রাণিত থাকুন'। এর পাশে শক্তির প্রতীক হিসাবে একটি বাইসেপের ইমোজি। প্রিয়াঙ্কা লিখেছেন, 'আজ এটা অনুভব করলাম'।
কী হয়েছে প্রিয়াঙ্কার? শারীরিক ক্লান্তি, নাকি মানসিকভাবে ভেঙে পড়েছেন! ভিডিও আপলোড করার পরই অনুরাগীরা তাকে ভরিয়ে দিয়েছেন অনুপ্রেরণামূলক মন্তব্যে। প্রিয়াঙ্কা এই মুহূর্তে রয়েছেন অস্ট্রেলিয়ায়। তার পরবর্তী ছবি 'ব্লাফ'-এর শুটিং চলছে।
অভিনেত্রীর সঙ্গেই রয়েছে তার ছোট্ট মেয়ে মালতী মারি চোপড়া জোনাস। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। সেই ছবিও তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat