×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৬
  • ৪৩৫৮১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলায় টেকনাফ উপকূলে আজ টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে গত বুধবারের ট্রলার ডুবির ঘটনায় নির্খোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  
আজ শুক্রবার সকাল ১০টার দিকে নিখোঁজ দু’জনের মরদেহ টেকনাফ উপকুলে ভেসে এসেছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি। 
তিনি জানান, যাদের মরদেহ উদ্ধার হয়েছে তারা হলেন- জেলার সেন্টমার্টিন  দ্বীপের মৃত আজম আলীর ছেলে মো. ইসমাঈল (২৮) এবং  মৃত আবদুর রহমানের ছেলে মোহাম্মদ ফাহাদ (৩০) । ইসমাইল ডুবে যাওয়া ট্রলারের যাত্রী। অন্যদিকে, আর ফাহাদ স্পিডবোট নিয়ে পরে ডুবে যাওয়া ট্রলারে নিঁখোজদের খুঁজতে গিয়েছিলেন। এখনও নিখোঁজ রয়েছেন ট্রলারের যাত্রী নুর মোহাম্মদ সৈকত (২৭)। তারা সবাই সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা। 
স্থানীয়দের বরাত দিয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি জানান, গত বুধবার টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে শাহপরীর 
দ্বীপের অদূরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে পরে কিছু লোক ট্রলার ও স্পিডবোট নিয়ে তাদের উদ্ধার করতে যায়।ওই সময় তীব্র ঢেউয়ের কারনে 
কটি স্পিডবোট ডুবে যায়। এ ঘটনায় তিনজন নিঁখোজ ছিলেন। 
তিনি জানান, আজ শুক্রবার সকাল ১০টার দিকে দুইজনের মরদেহ টেকনাফ উপকূলে ভেসে এলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat