×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩০
  • ৫৪৩৮৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাগুরা জেলায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ শীর্ষক প্রকল্পের অব্যহতি প্রাপ্ত ১৯০ জন মহিলা কর্মীর মধ্যে ৪০% যৌথ সঞ্চয়ী হিসেবের চেক ও সনদপত্র বিতরণ করেছে জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এ চেক ও সনদপত্র তুলে দেন।
জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আ.ন.ম ওহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রানা আমীর ওসমান।
বক্তব্য রাখেন জেলা এলজিইডির সিনিয়র প্রকৌশলী তাসমিন আক্তার, সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল কবির, শালিখা উপজেলা এলজিইডির প্রকৌশলী সাদ্দাম হোসেন, মহম্মদপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী শোয়েব মহম্মদ, ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নাসিউল ইসলাম মিলন প্রমুখ।
অনুষ্ঠানে জেলা সদরের চারটি ইউনিয়ন, শালিখা উপজেলার সাতটি ইউনিয়ন এবং মহম্মদপুর উপজেলার আটটি ইউনিয়নের মোট ১৯০জন উপকারভোগী মহিলা কর্মীর প্রত্যেককে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা হারে ২ কোটি ২৭ লাখ ৫৫ হাজার ৫৭৫ টাকা চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat