×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৮-০২
  • ৬৫৬৯৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে আবারও পরশুরাম উপজেলার লোকালয় প্লাবিত হয়েছে। আজ শুক্রবার এই ভাঙনে প্লাবিত হয়েছে চিথলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম। গতকাল থেকে একনাগাড়ে বৃষ্টিপাত ও ভারত থেকে আসা উজানের পানিতে মুহুরী নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজ দুপুর ২টার দিকে পরশুরাম পয়েন্টে নদীর পানি ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানিয়েছে ফেনী পানি উন্নয়ন বোর্ড।
পরশুরামের চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, আজ বেলা ১১টার দিকে দক্ষিণ শালধর জহির চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন মুহুরী নদীর বাঁধে ভাঙন শুরু হয়। এতে মালিপাথর, নিলক্ষী এবং পাগলিরকুল এলাকা প্লাবিত হবার আশংকা রয়েছে। গত মাসেও বাঁধের একই স্থানে ভাঙন দেখা দিয়েছিল।
ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিম জানান, মুহুরী নদীর পানি বেড়ে গেছে। লোকালয়ে পানি ঢুকে কাঁচাবাজারসহ আশপাশের সড়ক তলিয়ে গেছে।
 ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানান, এখন পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরামের একটি অংশে ভাঙন দেখা দিয়েছে। তবে বৃষ্টিপাত কমে গেলে নতুন করে আর ভাঙনের শঙ্কা নেই।
এর আগে গত ১ জুলাই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কয়েকটি অংশের ভাঙনে পরশুরাম ও ফুলগাজীর বেশকিছু এলাকা প্লাবিত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat