×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৩
  • ২৩৪৩৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে একটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি বলেন,এই হাসপাতালে সকল ধরনের চিকিৎসা সেবা দেয়ার সুযোগ তৈরি করা হবে যাতে কোনও রোগীকে অন্য কোনো হাসপাতালে রেফার করার প্রয়োজন না হয়।  
তিনি আরো বলেন,রোগী ভর্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ হাসপাতালকে পর্যায়ক্রমে ১ হাজার শয্যার হাসপাতালে রূপান্তর করার উদ্যোগ নেয়া হবে।
মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী আজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় এ কথা বলেন।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে যাত্রাবাড়ী দিয়ে প্রবেশ করা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগীদের ১ম হাসপাতাল হিসেবে উল্লেখ করে সাবের হোসেন চৌধুরী বলেন,এই হাসপাতালের উন্নয়নে মাস্টারপ্ল্যান করা হবে। এখানের সকল অবকাঠামো যাতে যথাযথভাবে ব্যবহৃত হয় তার উদ্যোগ নেয়া হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও আনুষঙ্গিক জনবল পদায়নের ব্যবস্থা গ্রহণ করা হবে।
চিকিৎসকরা থোরাসিক সার্জারি,নিউরো সার্জারি বিভাগ স্থাপন ও একজন অনকোলজিস্ট পদায়নের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলে হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।
সভায় মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, চিকিৎসকবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
মন্ত্রী মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে করণীয় বিষয়ে পরিকল্পনা এক মাসের মধ্যে জমা দেয়ার অনুরোধ জানান।
তিনি কর্তৃপক্ষকে হাসপাতাল প্রাঙ্গণে পর্যাপ্ত পরিমাণে সবুজায়ন এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat