×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৩
  • ২৩৩৪৭৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোটা সংস্কারের যৌক্তিক সমাধানের পরেও স্বাধীনতা বিরোধীদের পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে “অসাম্প্রদায়িক সাংস্কৃতিক অঙ্গন চাই” দাবিতে সমাবেশ করেছে সাংস্কৃতিক ঐক্য পরিষদ শরীয়তপুর।
আজ শনিবার বেলা ১১টায় শরীয়তপুর সদরের জিরোপয়েন্টে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদস্য ফারুক আহমেদ তালুকদার, দেলোয়ার হোসেন তাুকদার, শরীয়তপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা, শরীয়তপুর জেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড. অমিত ঘটক চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামিনা ইয়াসমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সরকার প্রমূখ। এছাড়াও  আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলালীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সরকার কর্তৃক কোটা সংস্কার আন্দলনকারীদের যৌক্তিক দাবি পূরণের পরেও দেশের স্বাধীনতা বিরোধী বিএনপি ও জামাতের নাশকতামূলক দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে এবং প্রতিহত করতে স্বাধীনতার পক্ষের শক্তিকে সোচ্চার হওয়ার আহবান জানান। চক্রান্তকারীরা যেভাবে গুজব ছড়িয়ে দেশের সম্পদ ধ্বংস করছে তা প্রতিহত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করারও আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat