×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৯
  • ৩২৪৩৫৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে বলেছে যে, বেইজিং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক বিনিময় ও সহযোগিতা জোরদার করার পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে বাংলাদেশের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে।
শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, "চীন আরো উল্লেখ করেছে যে, বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে এবং তারা এটিকে স্বাগত জানায়।"
মুখপাত্র বলেন, চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করে।
মুখপাত্র বলেন, "আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতা এবং বাংলাদেশী জনগণের পছন্দ অনুযায়ী স্বাধীনভাবে উন্নয়নের পথযাত্রাকে সম্মান করি।"
চীন বাংলাদেশের সকল জনগণের সাথে তার প্রতিবেশীসুলভ ও বন্ধুত্বের সম্পর্কের নীতিতে দৃঢ়ভাবে অটল রয়েছে।
মুখপাত্র বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব দীর্ঘ মেয়াদে গভীর হয়েছে এবং চীন বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে মূল্য দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat