×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৩
  • ৫৬৬৭৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্যাস অনুসন্ধান ও কূপ খননে আরেকটি সাফল্য দেখিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। রাষ্ট্রায়ত্ত গ্যাস প্রতিষ্ঠানটি এবার নোয়াখালীর বেগমগঞ্জে চারস্তরে গ্যাসের সন্ধান পেয়েছে। সোমবার রাতে কূপ পরীক্ষণ শুরু হয়। এতে গ্যাস ক্ষেত্রের ৪ নম্বর কূপের খনন শেষে নিশ্চিত হয়েছে চারস্তরে গ্যাস প্রাপ্তির।
বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট) মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন অধিকর্তা মো. আসাদুজ্জামান বলেন, কূপের প্রতিটি স্তরে কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করা হবে। গত ২৯ এপ্রিল জেলার সোনাইমুড়ী উপজলার অম্বরনগর ইউনিয়নের ওয়াছেকপুর গ্রামে কূপটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। নির্দিষ্ট সময়ের আগেই খনন কাজ শেষ করে আজ আগুন দেওয়া হয়েছে।প্রাথমিকভাবে কূপটির চারটি জোনের প্রতিটি জোনে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্ত করা যাবে বলে আশা করছে বাপেক্স।
প্রকল্প পরিচালক মোহাম্মদ আল হেলাল প্রিন্স বলেন, ২০২২ সালের ২৫ এপ্রিল প্রকল্পের প্রশাসনিক অনুমোদন পাওয়া যায়। ২০২৩ সালে সাড়ে ৫ একর ভূমি হুকুম দখল করা হয়। ২০২৩ সালে ডিসেম্বরে অবকাঠামো তৈরি এবং ২০২৪ সালের ২ এপ্রিল রিগ নিয়ে আসা হয় এবং ২২ এপ্রিল স্থাপন করা হয়। আমরা চারটি লেয়ারে গ্যাসের সম্ভাব্যতা পেয়েছি। ধারণা করছি প্রতিদিন ১০ মিলিয়ন হারে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে। সব কাজ শেষে পরীক্ষা-নিরীক্ষার পর দেশবাসীকে একটা ভালো খবর দিতে পারবে বলে আশা করছে বাপেক্স।
বাপেক্স সূত্র বলছে, এটির আগে নোয়াখালীর এ অঞ্চল তথা বেগমগঞ্জে ১৯৭৬ সালে প্রথম গ্যাস কূপের সন্ধান মেলে, ১৯৭৮ সালে দ্বিতীয় কূপের সন্ধান মিললে সেগুলো খনন করা হয়। তবে পরবর্তীতে ওই দুটি কূপে কোনো গ্যাস পাওয়া যায়নি। ২০১৩ সালে তৃতীয় কূপের সন্ধান মিললে খনন কাজ শেষ হওয়ার পর থেকে গ্যাস উৎপাদনে যায় এবং ২০১৮ সালে একই কূপে ওয়ার্কওভার(আক্রমণাত্মক কৌশল) চালিয়ে এখন প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
নোয়াখালীর এই গ্যাস কাজে লাগিয়ে শিল্প কারখানা এবং আবাসিক লাইনে ব্যবহারের দাবি এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দা নুরে আলম বলেন, আমরা চাই, গৃহস্থালির কাজেও গ্যাস ব্যবহারের সুযোগ করে দেওয়া হোক। এই গ্যাসের মাধ্যমে নোয়াখালীর উন্নয়ন সম্ভব। গ্যাসের সম্ভাবনাকে কাজে লাগালে জেলার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বেকার যুবকদেরও কর্মসংস্থান হবে। একটি উন্নত ও সমৃদ্ধ জেলায় পরিণত হবে নোয়াখালী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat