×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৪
  • ২৩৪৩৭৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয়ার্ধে দিয়েগো রোসির দুই গোলে কলম্বাস ক্রু বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামিকে ৩-২ ব্যবধানে  পরাজিত করে লিগ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। 
উরুগুইয়ান ফরোয়ার্ড ৬৯ মিনিটে স্বাগতিক ক্রুকে সমতায় ফেরান। এরপর ৮০ মিনিটে জয়সূচক গোল করে মিয়ামির বিদায় নিশ্চিত করেন। 
মিয়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি গোঁড়ালির ইনজুরির কারনে আজকের ম্যাচেও সাইডলাইনে ছিলেন। গত মাসে কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে জয়ের ম্যাচে ডান গোঁড়ালিতে আঘাত পেয়েছিলেন। এখনো পর্যন্ত তিনি মিয়ামির অনুশীলনে ফিরতে পারেননি। 
এই জয়ের ফলে বর্তমান এমএলএস চ্যাম্পিয়ন ক্রু আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে নিউ ইয়র্ক সিটির মুখোমুখি হবে। নিউ ইয়র্ক শেষ ষোলতে ২-১ গোলে টাইগার্সকে পরাজিত করেছে।  
প্যারাগুইয়ান মিডফিল্ডার মাতিয়াস রোয়া ইন্টার মিয়ামিকে ১০ মিনিটে এগিয়ে দিয়েছিলেন। সতীর্থ দিয়েগো গোমেজ ৬২ মিনিটে মিয়ামির ব্যবান দ্বিগুন করেন। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ ৬৭ মিনিটে ক্রুর হয়ে এক গোল পরিশোধ করেন। এরপর রোসির জোড়া গোলে জয় নিশ্চিত হয়। 
এমএলএস ও এমএক্স মেক্সিকান লিগের শীর্ষ দলগুলো এই টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে। মেসির নেতৃত্বে গত বছর প্রথমবারের মত আয়োজিত টুর্নামেন্টে মিয়ামি শিরোপা জয় করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat