×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৪
  • ৪৩৪৩৫৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এনবিআরের কর্মকর্তা–কর্মচারীদের অনেকে তাঁর পদত্যাগ দাবি করে আসছিলেন। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁর চুক্তি বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
চলতি বছরের জানুয়ারি মাসে আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ তৃতীয়বারের মতো আরও দুই বছর বাড়িয়েছিল সদ্য পদত্যাগী সরকার। একই সঙ্গে তিনি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সিনিয়র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানকে এনবিআরের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।
এদিকে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের অপসারণের দাবিতে আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে আজ সকাল থেকে লাগাতার কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এনবিআরের কয়েক শ কর্মচারী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat