×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৪
  • ৩৪৪৫৮২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগে সব ক্ষেত্রে মেধার মূল্যায়ন হবে।
আইন, বিচার ও মানবাধিকার বিষযক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কমিটি ও সদস্যরা  আজ তার সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন। এলআরএফ’র পক্ষ থেকে নব নিযুক্ত প্রধান বিচারপতিকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিলের বিষয়ে জানতে চাইলে প্রধান বিচারপতি মো. রেফাত আহমেদ বলেন, আমরা তো আন ইলেকটেড বডি। তাই সব ক্ষেত্রে আমি মনে করি জনসাধারণের কাছে আমাদের জবাবদিহিতা আরও বেশি।  
হাইকোর্টের সব বেঞ্চ বসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগামী রোববার থেকে হাইকোর্টের সব বেঞ্চের কার্যক্রম শুরু হবে। বিচার বিভাগ নিয়ে এক কথায় আপনার স্বপ্ন কি জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, উৎকর্ষতা, মেধার ভিত্তিতে পেশা পরিচালনা। কিছু ক্ষেত্রে তার বিচ্যুতি হয়ে থাকলে সেটাকে ঠিক করতে হবে।  
সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিসংশন বা অপসারণ পদ্ধতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কিছু টেকনিক্যাল ইস্যু রয়েছে। ষোড়শ সংশোধনী মামলাটা এখনো রিভিউ আকারে আপিল বিভাগে আটকে আছে। সেটার নিষ্পত্তি হলে সুরাহা হবে।
হাইকোর্টের সব বেঞ্চের প্রতিদিনের মামলার শুনানির পর তার ফলাফল তাৎক্ষণিক দেয়ার বিষয়ে পদক্ষেপ নিবেন বলেও জানান প্রধান বিচারপতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat