×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৫
  • ২৩৪৬৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বৈরাচারী শেখ হাসিনার বিচার দাবিতে ডাকা অবস্থান কর্মসূচিতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত নেতাকর্মীদের স্মরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে বক্তব্যের পূর্বে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নাম ধরে তাদেরকে স্মরণ করেন। এছাড়া অবস্থান কর্মসূচিতে কবিতা আবৃত্তি, দেশাত্মকবোধক গান পরিবেশন করেন ছাত্র নেতারা। ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের উপস্থিতিতে ভরে  যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ক্যাম্পাসে কোন অপরাজনীতি করতে দেয়া হবে না। কোন হল দখলের রাজনীতি করতে দেয়া হবেনা। ছাত্ররা যে রাজনীতি চায়, সেই রাজনীতি হবে ক্যাম্পাসে। ছাত্রলীগের সন্ত্রাসী নেতারা সাধারণ ছাত্রদের ব্যানারে গোপনভাবে সুশীল সেজে তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধের  দাবি করছে। আমরা তাদের মুখোশ উন্মোচন করবো। নেতাকর্মীদের প্রতি সবার প্রতি সহানুভূতিশীল অবস্থান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশী-বিদেশী ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডব, ১৩ সালের ৫ মে শাপলা চত্ত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্র হত্যা, গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করেছিল  স্বৈরাচার শেখ হাসিনা। বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নৃশংসতার মূল হোতা পলাতক খুনি হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের যথাযথ বিচার করতে হবে। 
তিনি বলেন, ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদের হয়ে কাজ করবে। ছাত্রদল হবে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠ। ক্যাম্পাসে ন্যায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠার সংগঠন। 
এ সময় অন্যান্যের মধ্যে আও উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক শ্যামল মালুম সাংগাঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, সহ সভাপতি রেহেনা আক্তার শিরিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat