×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৬
  • ২৩৪৩৭৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজমের উইকেটকে স্বপ্নের মত বলছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। লাহোরে এক সংবাদ সম্মেলনে শরিফুল বলেন, বাবরের উইকেট শিকার আমার কাছে স্বপ্নের মত হবে। পাকিস্তানের বিপক্ষে সেরাটা দিতে উদগ্রীব থাকবে পুরো দল।
আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এই প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবেন শরিফুল। পাকিস্তান সিরিজের জন্য দল কঠোর পরিশ্রম করছে বলে জানান তিনি, ‘আমার মনে হয় লাল বলের জন্য লম্বা সময় পর প্রস্তুতি নিচ্ছি আমরা। সবকিছুর সাথে আমাদের মানিয়ে নিতে হবে। আমার মনে হয় দল পুরোপুরিভাবে প্রস্তুত হয়েছে।’
পাকিস্তান দলের সেরা ব্যাটারের তকমটা ইতোমধ্যে পেয়েছেন বাবর। তাই বাবরের উইকেট পাওয়াকে  স্বপ্নের মত মনে করেন শরিফুল। তিনি বলেন, ‘আমার কাছে বাবর আজমের উইকেট স্বপ্নের মত। আমি তার উইকেট পেলে খুব খুশি হব। আমি তার সাথে সর্বশেষ এলপিএল খেলেছি। তিনি খুবই ভালো মানুষ। আমাদের তাকে দ্রুত ফেরাতে হবে।’
পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ নিয়ে শরিফুল আরও বলেন, ‘পাকিস্তান দলে বিশ্বমানের ব্যাটার আছে। আমাদেরও ভালো বোলিং অ্যাটাক আছে। তাদের সাথে আমাদের লড়াই করতে হবে। কিন্তু এটা তাদের ঘরের মাঠ হওয়ায়, আমাদের জন্য কাজটা কঠিন হবে।’
পাকিস্তানে  সংবাদমাধ্যমের খবর, রাওয়ালপিন্ডির উইকেটে ঘাস থাকবে। যা পেস সহায়ক হবে। পেস সহায়ক উইকেটে সেরাটা দিতে চান শরিফুল, ‘আমি এখনও রাউয়ালপিন্ডির উইকেট দেখিনি। আমি শুনেছি, কিছু ঘাস থাকবে উইকেটে। উইকেটে ঘাস ও সিম মুভমেন্ট থাকাটা সব পেসারই পছন্দ করে। এটা পেসারদের জন্য ভালো ব্যাপার।’
প্রথম টেস্ট খেলতে ১৭ আগস্ট রাওয়ালপিন্ডি রওনা হবার আগে ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat