×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৭
  • ২৩৪৩৮০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ির সঙ্গে সারাদেশের যান চলাচল স্বাভাবিক হয়েছে। পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার পাঁচ ঘণ্টা পর আজ বিকেল সাড়ে ৫টা থেকে যানবাহন চলাচল শুরু হয়। সড়কের এক পাশের সামান্য মাটি সরিয়ে যান চলাচলের উপযোগী করা হয়।
সড়কে যানবাহন চলাচল পরিপূর্ণ স্বাভাবিক করতে খাগড়াছড়ি সড়ক বিভাগ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক থেকে মাটি সরানোর কাজ করে যাচ্ছে। 
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জাকের হোসেন জানান, পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের উপর পরেছে। মাটি সরাতে সময় লেগে যাবে। আপাতত একপাশের কিছু মাটি সড়িয়ে গাড়ি চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে। 
খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, সড়কের উপর প্রচুর মাটি চলে এসেছে। স্কেভেটর মেশিন দিয়ে মাটি সরানো হচ্ছে। পরিপূর্ণ স্বাভাবিক হতে একটু সময় লাগবে।
শনিবার সকাল সাড়ে আটটার দিকে আলুটিলার সাপমারার কাছাকাছি পাহাড় ধ্বসে সড়কের উপর পরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১০ টার দিকে মাটি সরানোর কাজ শুরু করে সড়ক জনপথ বিভাগ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat