×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৮-২২
  • ৩৪৪৫৯০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের ফলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত নতুন করে আরও অন্তত ৫টি গ্রাম প্লবিত হয়েছে। সবমিলিয়ে জেলার আখাউড়া উপজেলা ছাড়াও কসবা এবং বিজয়নগর উপজেলার  ৪০টি অধিক গ্রামের ১ হাজারেরও বেশি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।
পানি বাড়ার ফলে দুর্তগত এলাকার বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে। এছাড়া বন্যার কারণে আজ সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা ঢলে আখাউড়া উপজেলা সদরসহ পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়। এছাড়া পানিতে তলিয়ে যায় আখাউড়া স্থলবন্দর ও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট। ফলে চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বন্যা দুর্গতদের জন্য উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয় ও দুইটি মাধ্যমিক বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হলেও ঘর-বাড়ি ফেলে অনেকেই আশ্রয়কেন্দ্রে আসতে চাইছেন না।
আজ সকাল থেকে বন্যাদুর্গত কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে। ঘরের আসবাবপত্রও পানির নিচে। এছাড়া চুলা ডুবে যাওয়ায় রান্নাও করা যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা জানান, ভারতের উজানের পানি নেমে পুরো এলাকা প্লাবিত হয়েছে। রাতে পানি আরও বেড়েছে। ঘরেও ভালোভাবে থাকার অবস্থা নেই। ছোট শিশু ও বয়স্কদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে বলে জানান তারা।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি নিসার উদ্দিন ভূইয়া বলেন, বন্দর পানিতে তলিয়ে গেছে। এছাড়া বেইলি সেতু ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রপ্তানি পণ্যবোঝাই কোনো ট্রাক বন্দরে আসতে পারবে না। এর ফলে সাময়িক সময়ের জন্য বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, গতকাল রাতে পানি আরও বাড়ায় নতুন করে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আজকে সকাল থেকে দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat