×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-২২
  • ২৩৪৩৪৮২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলার হাকিমপুরে সাবেক এমপি শিবলী সাদিকসহ ১২৩ জনকে আসামী করে একটি হত্যা মামলায় দায়ের করা হয়েছে। 
আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. দুলাল হোসেন বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া দু'যুবককে তুলে নিয়ে নির্যাতন করে হত্যা, লাশ গুম ও হত্যার ঘটনা ভিন্নখাতে নিয়ে বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে গতকাল বুধবার রাতে হাকিমপুর থানায় একটি মামলা হয়েছে। 
তিনি বলেন, মামলায় দিনাজপুর ৬-আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক, পৌর মেয়র জামিল হোসেন হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুনসহ ১২৩ জনকে আসামী করা হয়েছে।
বুধবার রাতে নিহত যুবক আসাদুজ্জামান নূরের বড় ভাই মো. সুজন ইসলাম বাদী হয়ে হাকিমপুর থানায় মামলাটি করেন। মামলায় আসামী হিসেবে ২৩ জনের নাম উল্লেখ করে ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat