×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৭
  • ২৩৪৩৪৭১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দলের সেরা স্পিনার রশিদ খানকে বিশ্রামে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষনা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। টেস্ট খেলার জন্য রশিদ পুরোপুরি ফিট নয় বলে জানিয়েছে এসিবি।
এ মাসের দ্বিতীয় সপ্তাহে হানড্রেড ক্রিকেটে ট্রেন্ট রকেটসের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরির কারনে টুর্নামেন্ট থেকে ছিটকে যান রশিদ। তবে গত সপ্তাহে কাবুলের শপেগিজা টি-টোয়েন্টি লিগে স্পিনঘার টাইগার্সের অধিনায়ক হিসেবে তিনটি ম্যাচ খেলেছেন রশিদ। তিন ইনিংসে বল হাতে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ১টি হাফ-সেঞ্চুরিতে ৬৮ রান করেন তিনি। তবে টেস্ট খেলার জন্য পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি এই অলরাউন্ডার।
এসিবির মুখপাত্র সায়েদ নাসিম সাদাত ক্রিকেটীয় ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, ‘সম্প্রতি ইনজুরিতে পড়েন রশিদ। তিন থেকে চার সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। যদিও শপেগিজা টি-টোয়েন্টিতে কিছু ম্যাচ খেলেছে সে। কিন্তু বড় সংস্করণের খেলার জন্য যথেষ্ট ফিট নন রশিদ।’
তিনি আরও বলেন, ‘তার ফিরে আসার জন্য আমরা অপেক্ষা করবো। আশা করছি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে সে দলে ফিরবে।’
১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান।
ভারতের নয়দায় ৯ থেকে ১৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আফগানিস্তান। টেস্ট ইতিহাসে প্রথমবারের মত মুখোমুখি হবে এই দু’দল। ঐ টেস্টকে সামনে রেখে এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্পের জন্য ২৮ আগস্ট ভারতের উদ্দেশ্যে রওনা দিবে আফগানরা।
প্রস্তুতি ক্যাম্প শেষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের মূল দল ঘোষনা করবে আফগানিস্তান।
আফগানিস্তান প্রাথমিক দল : হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, আব্দুল মালিক, রহমত শাহ, বাহির শাহ মাহবুব, ইকরাম আলিখিল, শহিদউল্লাহ কামাল, গুলবাদিন নাইব, আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, জিয়াউর রহমান আকবর, শামসুর রহমান, কায়েস আহমেদ, জহির খান, নিজাত মাসুদ, ফরিদ আহমাদ মালিক, নাভিদ জাদরান, খলিল আহমেদ এবং ইয়ামা আরব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat