×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৬
  • ৩৪৩৪৬৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের আনোয়ারা আসনের সাবেক এমপি ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। 
নগরীর কোতোয়ালী থানায় আজ বিকেলে মামলাটি দায়ের করেন কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক ও আইনজীবী মো. জাহাঙ্গীর আলম দস্তগীর।
মামলার আরজিতে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে আদালত ভবন থেকে নেমে বাদী কোতোয়ালী থানা এলাকায় একটি সমাবেশে যোগ দেন। এ সময় আসামিরা তাকে হত্যার উদ্দেশে গুলি করে এবং লাঠি দিয়ে আঘাত করে। এতে বাদী গুরুতর জখম হন। তাকে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। 
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জাবেদ ছাড়া মামলার অন্য আসামীরা  হলেন কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. জসীম উদ্দিন (৫২), সমীর রঞ্জন নাথ (৪৫), মনোয়ারা বেগম (৪২), শামীমা আক্তার চৌধুরী (৪৭), পাঁচলাইশ মির্জাপুল এলাকার মোস্তফা মো. ইমরান (৩৮), চকবাজার কাপাসগোলা এলাকার মনসুরুল আনোয়ার (৫৮), জয়সেন বড়ুয়া (৫০), সদরঘাট গোসাইডাঙার এম এ সেলিম (৫৫), কাজির দেউড়ি এলাকার আবদুস সালাম, পাঁচলাইশ এলাকার ছোটন দত্ত, জামাল খান এলাকার আবুল কাশেম, চকবাজার এলাকার মোক্তার আহাম্মদ প্রকাশ লেদু, ইলিয়াছ, আবু সৈয়দ, পটিয়ার কাজী মহিউদ্দিন ও ভূজপুর থানার মো. ইয়াকুব (৫০)-কে আসামি করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat