×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৭
  • ২৩৪৩৯৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের দক্ষিণী নায়িকা তামান্না ভাটিয়ার বিরুদ্ধে রাধাকৃষ্ণের প্রেমে বিকৃতি প্রদর্শনে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি পোশাক বিপণন প্রতিষ্ঠানের জন্য রাধা সেজে ফটোশুট করেছেন তামান্না। জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ সেই ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টের পরই শুরু হয় বিতর্ক। 
ছবি গুলোর কোনোটিতে দেখা যায়, আবেদনময়ী রূপে ক্যামেরাবন্দি হয়েছেন তামান্না। আবার কোনো কোনো ছবিতে কৃষ্ণের প্রেমে মগ্ন ‘রাধা’ তামান্না।
প্রিয় অভিনেত্রীকে এমন রূপে দেখে নেটিজেনদের অনেকে প্রশংসা করলেও বেশির ভাগই হয়েছেন ক্ষুব্ধ।নেটিজেনদের দাবি, তামান্না ভাটিয়ার এমন ফটোশুট যৌন উসকানিমূলক! খোলামেলা পোশাক পরে কেন রাধা সেজেছেন তামান্না?
অভিযোগকারীরা একটি বিবৃতিও প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে, পণ্য বিক্রির জন্য রাধাকৃষ্ণের পবিত্র সম্পর্কে যৌনতার রং লাগাবেন না! এত স্পর্ধা কোথা থেকে আসে আপনাদের?
‘স্ত্রী ২’ সিনেমার জনপ্রিয় গান ‘আজ কি রাত’ গানে তামান্নার নাচ মন জয় করেছে দর্শকের। গানটি নেট দুনিয়াতেও ভাইরাল। ছবিটিও বক্স অফিসে বেশ আলোড়ন তুলেছে। এ ছাড়াও জন আব্রাহাম অভিনীত ‘বেদা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে এই ছবি বক্স অফিসে সেই ভাবে সাড়া ফেলতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat