×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৭
  • ২৩৪৩৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিশের দ্রুততম রেকর্ড সেঞ্চুরিতে এক ম্যাচ বাকী রেখেই স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। গতরাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া ৭০ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। সিরিজের প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতেছিলো অসিরা। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জিতে নিলো অস্ট্রেলিয়া। মাত্র ৪৩ বলে সেঞ্চুরি করেছেন ইংলিশ। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে এটি দ্রুততম সেঞ্চুরি।
স্কটল্যান্ডের মাঠ এডিনবার্গে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ২৩ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে ৫২ বলে ৯২ রানের জুটিতে দলকে ভালো অবস্থায় নেন ইংলিশ ও ক্যামেরুন গ্রিন। ২টি করে চার-ছক্কায় ২৯ বলে ৩৬ রান করে গ্রিন সাজঘরে ফিরলেও ২৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ইংলিশ। মাত্র ৪৩ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েন ইংলিশ। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে এখন দ্রুততম সেঞ্চুরির মালিক ইংলিশই। অস্ট্রেলিয়ার হয়ে আগের দ্রুততম সেঞ্চুরি ছিলো সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চের। ২০১৩ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে শতক করেছিলেন ফিঞ্চ।
রেকর্ড সেঞ্চুরির পর ১০৩ রানে আউট হন ইংলিশ। তার ৪৯ বলের ইনিংসে ৭টি করে চার-ছক্কা ছিলো।
ইনিংসের শেষ দিকে টিম ডেভিডের ৭ বলে ১টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ১৭ রানে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ব্র্যাড কুড়ি ৩টি উইকেট নেন।
সিরিজে সমতা ফেরাতে ১৯৭ রানের টার্গেটে খেলতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে প্রতিরোধ গড়তে পারেনি স্কটিশ ব্যাটাররা। ১৬.৪ ওভারে ১২৬ রানেই অলআউট স্কটিশরা। ৪২ বলে সর্বোচ্চ ৫৯ রান করেন ব্রেন্ডন ম্যাকমুলেন। মার্কাস স্টয়নিস ২৩ রানে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হন ইংলিশ।
আজই সিরিজে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat