×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৭
  • ২৩৩৪৩৮৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। আজ শনিবার নাটোর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও নাটোর পৌরসভার প্রশাসক মোঃ মাছুদুর রহমান।
উদ্বোধনী সমাবেশে বক্তারা বলেন, দেশের অন্যতম প্রাচীন নাটোর পৌর এলাকাকে পরিচ্ছন্ন শহর হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে পৌরসভার নিরবচ্ছিন্ন ভূমিকার পাশাপাশি পৌর নাগরিকদের অংশগ্রহণমূলক ভূমিকা পালন করতে হবে। এ অভিযানের মাধ্যমে জনসচেতনতা তৈরী হবে, পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে।
বাংলাদেশ রোভার রাজশাহী বিভাগের সহযোজিত সদস্য অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এর সঞ্চালনতায় সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রওশন আলী এবং নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হক।
এ অভিযানে নাটোর পৌরসভার নয়টি ওয়ার্ড এলাকায় পৌরসভার কর্মকর্তা এবং পরিচ্ছন্নতা কর্মী সহযোগে মশা নিধনসহ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে হচ্ছে। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট এবং রোভার সদস্যরা এ কার্যক্রমে সহযোগিতা প্রদান করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat