×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৭
  • ২৩১৩৩০৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাজার পরিস্থিতি সহনশীল রাখতে জেলার লালমোহন উপজেলায় আজ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা  হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লালমোহন বাজার এলাকার বিভিন্ন নিত্য পণ্যের দোকানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম  চালানো হয়।এ সময় মুদি, মাংস,কাঁচা বাজার,মাছ বাজার, সার ডিলার, হোটেল রেস্তোরাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।একই সাথে অতিরিক্ত মূল্য না রাখার জন্য ব্যবসায়ীদের বলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম  জানান, নিত্য পণ্যের মূল্য সহনশীল রাখা, অবৈধ  মজুদদারি প্রতিরোধ করা ও পণ্য  সরবরাহ স্বাভাবিক রাখতেই আজকে বাজার মনিটরিং করা হয়।এ সময়ব্যবসয়ীদের
মূল্য  তালিকা টানানোসহ ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রি করার জন্য অনুরোধ করা হয়।এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান ইউএনও।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, মেরিন ফিসারিস অফিসার তানভীর হাসান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্যরা  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat