×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৮
  • ২৪৩৪৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের চিকিৎসা সহায়তা ও তাদের পরিবারকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করবে শিল্প মন্ত্রণালয়।
আজ রোববার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে গিয়ে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
এ সময়ে উপদেষ্টা হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসায় সহায়তার জন্য শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা করণীয়, তা করা হবে বলে আশ্বাস প্রদান করেন। 
উল্লেখ্য, শনিবার ৭ সেপ্টেম্বর চট্টগ্রামের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরী মালিকানাধীন এস এন করপোরেশন নামের জাহাজভাঙা ইয়ার্ডের কারখানায় স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমে কাটিং কাজ করার সময় বিস্ফোরণে ১২ শ্রমিক গুরুতর আহত হন। মন্ত্রণালয়ের তাৎক্ষণিক নির্দেশে উন্নত চিকিৎসার জন্য আট জনকে আইসিইউ সাপোর্ট দিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয় এবং ঘটনা তদন্তের জন্য ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।  
শিল্প উপদেষ্টা একই ইনস্টিটিউটে জুলাই-আগস্টে কোটা সংস্কার থেকে বৈষম্যবিরোধী ও সরকার পতনের আন্দোলনকে ঘিরে সংঘাত-সহিংসতার ঘটনায় আহতদের দেখতে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন  এবং উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দীন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক রায়হানা আউয়ালসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat