×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৮
  • ৩৪৪৩৩৬২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
"কোমর ব্যাথায় ফিজিওথেরাপি একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি" এই প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান। বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও'র সহযোগিতায় জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন- জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলী। এতে বক্তব্য রাখেন- শহর সমাজসেবা কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. মো. আশরাফুল আলম।
আলোচনা সভায় জানানো হয়, ফিজিওথেরাপি আধুনিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা ও স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা। যেখানে বিভিন্ন ধরনের বাত, ব্যথা, প্যারালাইসিস, প্রতিবন্ধী এবং প্রতিবন্ধকতার ঝুঁকিতে থাকা ব্যক্তির সমস্যার সমাধান ও প্রতিবন্ধকতা প্রতিরোধ করে স্বাস্থ্যের উন্নতি সাধন সম্ভব।
বিশ্বব্যাপী সচেতনতা অর্জনের লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে বৈশ্বিক ফিজিওথেরাপি সংস্থা ‘ওয়ার্ল্ড ফিজিওথেরাপি’র আহ্বানে প্রতিবছর ৮ সেপ্টেম্বর ১২১টি দেশে একযোগে দিবসটি পালিত হয়।
২০০৭ সাল থেকে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat